কোন ব্যাংকে টাকা আছে, জমির দলিল কোথায় রাখা, কার কাছে কত পাওনা, এসব অনেক সময় শুধু আপনিই জানেন। হদিসে লিখে রাখুন, সব encrypt করা থাকে। দরকারের দিনে সব যাচাই করে তথ্য পৌঁছে যাবে পরিবারের হাতে।
সব তথ্য এক জায়গায়ব্যাংক, জমি, বীমা, কার কাছে কত পাওনা, সব লিখে রাখুন।
কে কোনটা পাবেন, আপনিই বলে দিনজমির খবর ছেলেকে, ব্যাংকের খবর স্ত্রীকে।
সকল তথ্য encrypt করে রাখা হয়দরকারের দিন যাচাই করে তবেই পরিবারের হাতে যায়।
মাসে একবার tap করুন“আমি আছি” চাপলেই হলো। সাড়া না পেলে হদিস খোঁজ নেবে।
9:41
আপনার Vaultপরিবারের জন্য রাখা তথ্য
এখনো কিছু রাখা হয়নি৪টার মধ্যে ১টা রাখা হলো৪টার মধ্যে ২টা রাখা হলো৪টার মধ্যে ৩টা রাখা হলোসকল তথ্য encrypted
আমি আছিপরের খোঁজ ২৮ নভেম্বরOn time
সোনালী ব্যাংকমতিঝিল শাখা · নমিনি স্ত্রী
জীবন বীমাপলিসি নম্বর রাখা আছে
জমি, রামপুর মৌজাআসল দলিল আলমারিতে
স্ত্রীর জন্য চিঠিযাচাইয়ের পর খুলবে
সব তথ্য Encrypted+ নতুন তথ্য রাখুন
সব তথ্য Encrypted
ব্যাংকথেকেজমিরদলিল,সবকিছুরহদিসএকজায়গায়
ব্যাংক অ্যাকাউন্ট
বিকাশ নগদ
সঞ্চয়পত্র
DPS FDR
শেয়ার
জমির দলিল
ফ্ল্যাট প্লট
জীবন বীমা
পাওনা-দেনা
সোনা-গয়না
গাড়ির কাগজ
পাসপোর্ট NID
ব্যাংক লকার
Gmail Facebook
ব্যবসার কাগজ
প্রভিডেন্ট ফান্ড
পরিবারের জন্য চিঠি
আরও অনেক কিছু
আপনারতথ্যথাকেসুরক্ষিত
আপনার লেখা সব তথ্য encrypt করে রাখা হয়। চুরি হলেও কেউ পড়তে পারবে না।
আপনি লিখছেন…Save করতেই encrypted
Save করলেই encrypt
যা লেখেন, save করলেই আপনার ফোনেই encrypt হয়ে যায়, তারপর আমাদের কাছে আসে। চুরি হলেও কেউ পড়তে পারবে না।
Nominee আগে থেকে কিছুই জানেন না
আপনি থাকতে তিনি জানবেনই না যে তাঁর জন্য কিছু রাখা আছে, তাই কেউ চাপ দিতে বা লোভ করতে পারবে না। আপনি না থাকলে খোঁজখবর আর যাচাইয়ের পরেই তিনি পান।
212213215216214আপনার তথ্য
একটা চাবিতে খোলে নাদুই চাবি মিললে তবেই খোলে
ব্যাংকের লকারের মতো, দুই চাবি লাগে
ব্যাংকের লকার যেমন দুই চাবি ছাড়া খোলে না, হদিসও তেমন। চাবির এক অংশ থাকে হদিসের কাছে, আরেক অংশ আলাদা জায়গায়। যাচাই শেষে দুটো মিললে তবেই Nominee খুলতে পারেন।
ধাপ ১
যাশুধুআপনিজানেন,লিখেরাখুন
১০:৩০
আপনার তথ্য
৩টা তথ্য, সব Encrypted
সোনালী ব্যাংকমতিঝিল শাখা · সঞ্চয়ী
জমি, রামপুর মৌজাদাগ ১২৩৪, খতিয়ান ৫৬৭
পাওনা টাকারহিমের কাছে ৫০ হাজার
✓ Save হয়েছে
বাতিলব্যাংক অ্যাকাউন্টSave
ব্যাংকের নাম
সোনালী ব্যাংক
শাখা
মতিঝিল
অ্যাকাউন্টের ধরন
সঞ্চয়ী
ব্যাংকে নমিনি
স্ত্রী
কখগঘঙচছজঝঞ
টঠডঢণতথদধ
⇧নপফবভময⌫
১২৩স্পেসযান
Encrypt হচ্ছে…Encrypted
হদিস server-এ যা পৌঁছায়
অপেক্ষা…
নতুন তথ্য · এইমাত্রq8Zx3L+0aT1v/Wk9Rb2nE4cY7u Hm/3Zp0xLq8Zx3L==
তথ্য · ১২ অক্টোবরVn0e5K/7sPq2Jw+Lz8dAx1Gc4y TbR6fM2Qa9==
তথ্য · ৩ অক্টোবরHc4yT+bR6fM9kQ2/nW7pZs1vE0 aLq8Zx3L+0aT==
Database-এ থাকে শুধু এমন হিজিবিজি
ধাপ ২
কেপাবেন,সেটাআপনিইঠিককরবেন
১০:৩০
কে কী পাবেন
প্রতিটা তথ্যের জন্য আলাদা Nominee
ব্যাংক অ্যাকাউন্ট
স্ত্রী
জমি, রামপুর মৌজা
বেছে নিন ›বড় ভাই
চিঠি
ছেলেমেয়ে
জমির খবর কে পাবেন?
স্ত্রী✓
বড় ভাই✓
ছেলে✓
মেয়ে✓
ঠিক আছে
Nominee-রা এখন যা জানেন
স্ত্রীকিছুই না
বড় ভাইনতুন
কিছুই না
ছেলেকিছুই না
মেয়েকিছুই না
আপনি না থাকলে, যাচাই শেষে তবেই তাঁরা জানবেন
ধাপ ৩
মাসেএকবারএকtap:"আমিআছি"
GP
রবিবার, ১৪ নভেম্বর
১০:৩০
হদিসএখনমাসের খোঁজআপনি ভালো আছেন তো?
১০:৩০
হদিস
আপনি ভালো আছেন তো?
আমি আছি
শেষবার জানিয়েছেন ১৪ অক্টোবরধন্যবাদ! আবার মনে করিয়ে দেব ১৪ ডিসেম্বর
প্রতি মাসের খোঁজ
আগস্ট✓ সাড়া দিয়েছেন
সেপ্টেম্বর✓ সাড়া দিয়েছেন
অক্টোবর✓ সাড়া দিয়েছেন
নভেম্বর✓ সাড়া দিয়েছেনঅপেক্ষা…
ডিসেম্বরপরের খোঁজ, ১৪ তারিখ
ধাপ ৪
কখনআমরাNominee-কেআপনারতথ্যদিই
১০:৩০
হদিস· Nominee-র পাতা
মৃত্যুসনদ জমা দিন
হদিস যোগাযোগ করার পর, মৃত্যুসনদের ছবি বা PDF
মৃত্যুসনদ.pdf১.২ MB
জমা দিন
যাচাই চলছে
সনদ দেওয়া অফিসের সাথেও মিলিয়ে দেখা হয়
✓মৃত্যুসনদ মিলিয়ে দেখা
✓Nominee-র NID
✓ফোনে পরিচয়
শেষ অপেক্ষা
এরপর তথ্য খুলবে
১৪১২১০৮৬৪২০দিন বাকি
এই ১৪ দিন তথ্যের মালিককে বারবার জানানো হচ্ছে। তিনি চাইলে থামিয়ে দিতে পারেন।
তথ্য খুলেছে
যা আপনার জন্য রাখা ছিল
সোনালী ব্যাংক
জমি, রামপুর মৌজা
আপনার জন্য চিঠি
৯০ দিনসাড়া না পেলে আগে আপনাকেই খুঁজি, ফোনও করি
খোঁজশুভাকাঙ্ক্ষী আর Nominee-র কাছে খবর নিই
যাচাইমৃত্যুসনদ, Nominee-র NID আর ফোনে পরিচয়
১৪ দিন পরআপনাকে শেষবার সব পথে জানাই, তারপর Nominee তথ্য পান
Premium বন্ধ করলেও ভয় নেইআগে রাখা সব তথ্য Nominee ঠিকই পাবেন
বিকাশ বা নগদে paymentদেশে বা বিদেশে, যেখান থেকেই হোক
কোনো চুক্তি নেইযেকোনো মাসে বন্ধ করুন, এক click-এ
সবাইযাজানতেচান
বিষয় বেছে নিন, তারপর প্রশ্নে চাপুন
আপনারা কি আমার তথ্য দেখতে পান?
সাধারণভাবে না। তথ্য আপনার ফোনেই encrypt হয়ে আমাদের কাছে আসে, database-এ থাকে শুধু হিজিবিজি অক্ষর। খোলার চাবি রাখা হয় database-এর বাইরে, আলাদা সুরক্ষিত জায়গায়। সেটা ব্যবহার হয় শুধু আপনি নম্বর আর PIN দিয়ে ঢুকলে, আর প্রতিবারের হিসাব রাখা হয়। বারবার ভুল PIN দিলে account কিছুক্ষণের জন্য আটকে যায়, আর আপনাকে জানিয়ে দেওয়া হয়। হদিসের কোনো কর্মী এমনি আপনার তথ্য খোলেন না।
হদিসের server hack হলে কী হবে?
Database চুরি হলে hacker পাবে শুধু encrypt করা data, কারণ খোলার চাবি database-এ থাকে না। Nominee-র চাবিও দুই ভাগ করে দুই আলাদা জায়গায় রাখা, তাই একটা জায়গা hack হলেও সেই চাবি পুরো হয় না।
কেউ জাল মৃত্যুসনদ দিয়ে কি তথ্য নিয়ে নিতে পারবে?
না। বাইরের কেউ খবর দিয়ে এই প্রক্রিয়া শুরু করাতে পারেন না: ৯০ দিন আপনার সাড়া না পেলে হদিস নিজেই খোঁজ নেয়। মৃত্যুসনদ যে অফিস দিয়েছে, সেখানে যোগাযোগ করে মিলিয়ে দেখা হয়। Nominee-কে NID দিয়ে আর ফোনে কথা বলে পরিচয় দিতে হয়, আর এলাকার ওয়ার্ড মেম্বার (বা কাউন্সিলর) ও চেয়ারম্যানের সাথে কথা বলে নিশ্চিত হওয়া হয়। তারপরও শেষ ১৪ দিন আপনাকে notification-এ জানানো হয়, ফোনও করা হয়। App খুলে "আমি আছি" চাপলে যেকোনো ধাপে সব থেমে যায়।
আমার Nominee আর শুভাকাঙ্ক্ষীদের নম্বর কি আপনারা দেখেন?
৯০ দিন আপনার সাড়া না পাওয়া পর্যন্ত না। নাম আর নম্বর encrypt করে রাখা হয়, আর হদিসের system এর আগে কোনো কর্মীকে সেগুলো দেখায় না। ৯০ দিন পরে দেখা গেলেও, কে কখন দেখলেন তার হিসাব থাকে।
ফোন হারালে বা PIN ভুলে গেলে কী হবে?
নতুন ফোনে mobile নম্বর আর আপনার PIN দিলেই সব ফিরে পাবেন। PIN ভুলে গেলে আমাদের ফোন করুন: ফোনে যাচাই করে নতুন PIN ঠিক করার ব্যবস্থা করে দেব।
Nominee কি আগে থেকে জানবেন?
না। আপনি বেঁচে থাকতে তাঁকে কিছুই জানানো হয় না, তিনি জানেনই না যে তাঁর জন্য কিছু রাখা আছে। তাই লোভ, চাপ বা ঝগড়ার সুযোগ থাকে না।
Nominee তো জানেন না, তাহলে আমার কিছু হলে খবর দেবে কে?
কাউকে খবর দিতে হয় না। মাসের খোঁজে আপনার সাড়া না পেলে আমরা ৯০ দিন ধরে notification আর ফোনে আপনাকেই খুঁজি। তারপরও সাড়া না পেলে আপনার দেওয়া শুভাকাঙ্ক্ষী আর Nominee-কে আমরা নিজেরাই ফোন করে আপনার খবর নিই।
কখন Nominee তথ্য পাবেন?
শুধু আপনার মৃত্যু নিশ্চিত হলে। ধাপগুলো এমন: মাসের খোঁজে সাড়া না পেলে ৯০ দিন আপনাকে খোঁজা হয়। তারপর শুভাকাঙ্ক্ষী আর Nominee-র কাছে খবর নেওয়া হয়। মৃত্যুসনদ যে অফিস দিয়েছে সেখানে মিলিয়ে দেখা হয়, Nominee-র NID আর ফোনে কথা বলে তাঁর পরিচয় যাচাই হয়, আর এলাকার ওয়ার্ড মেম্বার ও চেয়ারম্যানের কাছেও খবর নেওয়া হয়। তারপর ১৪ দিন আপনাকে সব পথে শেষবার জানানো হয়। এরপরেই Nominee তথ্য পান। কোন ধাপ কে, কখন করলেন, সব লেখা থাকে।
আপনি ভালো থাকলে কেউ কি তথ্য পেয়ে যেতে পারে?
না। অসুস্থ হলে, নিখোঁজ হলে বা শুধু সাড়া না দিলে তথ্য কারও কাছে যায় না, যায় শুধু মৃত্যু নিশ্চিত হলে। আর তার আগেও শেষ ১৪ দিন আপনাকে বারবার জানানো হয়। App খুলে "আমি আছি" চাপলেই সব থেমে যায়।
শুভাকাঙ্ক্ষী কারা?
আপনার চেনা ২ জন, যেমন ভাই বা বন্ধু, যাঁদের কাছে আমরা আপনার খবর নিতে পারি। ৯০ দিন আপনার সাড়া না পেলে তবেই তাঁদের ফোন করা হয়। তাঁরা কোনো তথ্য পান না, শুধু সত্যিটা জানতে সাহায্য করেন।
মাসের খোঁজে সাড়া দিতে ভুলে গেলে কী হবে?
শুধু সাড়া না দেওয়ায় আপনার তথ্য কারও কাছে যায় না। আমরা notification-এ মনে করাই, ৩০ দিন পার হলে ফোনও করি। সাড়া দিলেই সব আগের মতো। চাইলে খোঁজের সময় ১, ২ বা ৩ মাস পরপর করে নিতে পারেন।
পরে কি Nominee বদলানো যাবে?
হ্যাঁ, যখন খুশি। নতুন Nominee যোগ করা, কাউকে বাদ দেওয়া বা বদলানো, কোনোটাই Nominee-কে জানানো হয় না।
সন্তান ছোট হলে কী হবে?
তথ্য দেওয়ার আগে Nominee-র NID মিলিয়ে আর ফোনে কথা বলে পরিচয় নিশ্চিত করা হয়। তাই সন্তান ছোট হলে এমন একজন বড় মানুষকে Nominee করুন, যিনি তাদের দেখাশোনা করবেন, যেমন সন্তানের মা।
কী কী তথ্য রাখা যায়?
ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ-নগদ-রকেট, জমি আর দলিল, বীমা, সঞ্চয়পত্র, DPS-FDR, শেয়ার, পাওনা-দেনা, আর পরিবারের জন্য চিঠি। প্রতিটার জন্য আলাদা সহজ form, যাতে দরকারি কিছু বাদ না পড়ে।
ব্যাংকের PIN বা password কি রাখা যাবে?
না রাখাই ভালো, তাই form-এ এর কোনো ঘরও নেই। পরিবার টাকা পাবে আইনি পথে: ব্যাংক বা বীমার নমিনি, ওয়ারিশ সনদ বা বীমা দাবির মাধ্যমে। হদিস শুধু বলে দেয় কোথায় কী আছে।
এটা কি উইল বা অসিয়তনামা?
না। হদিস আইনি উইল নয়, আর কে কতটুকু সম্পত্তি পাবেন তা ঠিক করে না। সম্পত্তি ভাগ হবে দেশের উত্তরাধিকার আইন মেনে। হদিস শুধু নিশ্চিত করে, পরিবার যেন জানে কোথায় কী আছে।
কোন phone-এ চলবে? বিদেশে থাকলেও কি ব্যবহার করা যাবে?
Android, iPhone আর computer, সবখানে চলে। পৃথিবীর যেকোনো দেশ থেকে ব্যবহার করতে পারবেন: বাংলাদেশের নম্বর, বা যে দেশে আছেন সেই দেশের নম্বর (code সহ, যেমন +966…) দিয়ে account খুলুন। রোজ খুলতে শুধু PIN লাগে, আর নতুন ফোনে নম্বর আর PIN। বিদেশে বাংলাদেশের SIM বন্ধ থাকলেও কোনো সমস্যা নেই।
কীভাবে টাকা দেব?
বিকাশ বা নগদে Send Money করে, দেশে বা বিদেশে যেখান থেকেই হোক; Premium নেওয়ার ব্যবস্থা চালু হলে app-এর ভেতরেই পাবেন। Premium বছরে ৳১০০ (২ মাস ফ্রি), বা মাসে ৳১০। চেষ্টা করে দেখতে Free plan সবসময় ফ্রি। কোনো চুক্তি নেই, যেকোনো মাসে বন্ধ করা যায়।
Premium বন্ধ করলে আমার তথ্যের কী হবে?
কিছুই হারাবে না। আগে রাখা সব তথ্য আর Nominee যেমন ছিল তেমন থাকবে, আর দরকারের দিনে Nominee ঠিকই পাবেন। শুধু নতুন করে Premium সুবিধা, যেমন ৫টার বেশি তথ্য যোগ করা, বন্ধ থাকবে।
হদিস যদি কখনো বন্ধ হয়ে যায়?
বন্ধ করার অন্তত ৯০ দিন আগে সবাইকে জানানো হবে, যাতে আপনি নিজের সব তথ্য app থেকে দেখে অন্য কোথাও রেখে দিতে পারেন।
যেখবরশুধুআপনিজানেন,আজইহদিসেলিখেরাখুন।
ব্যাংক, জমি, বীমা, পাওনা-দেনা। কাল কী হবে, কেউ জানে না।